ঢাকার মোহাম্মদপুর এলাকার বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন রেবেকা (ছদ্মনাম)। বিয়ের সাত বছর পরেও স্বামীর নানারকম নির্যাতনের শিকার হন এই নারী। স্বামী তাকে অনেক সময় সন্তানদের সামনেই চড়-থাপ্পড় দেন আর নিজের মনের মতো কিছু না হলেই গালাগালি করেন। এই নারী একটি গণমাধ্যমকে বলেন, "বিয়ের পর যহন জামাই মারতো, গালাগালি করতো, সবাই কইতো-ব্যাডা মাইনষ্যের রক্ত গরম। ও একটু মারবোই। নতুন নতুন বিয়া হইছে, কষ্ট পাইতাম। কিন্তু এহনো স্বামীর একই অবস্থা। আচারণে কোনো পরিবর্তন হয় নাই। আমি পড়ালেখা করি নাই, স্বামী মারলে কই যামু? কিন্তু যেসব আপাগো, স্যারগো বাড়িতে কাজ করি, হেগো অনেকের বাড়িত একই অবস্থা দেহি। তখন খুব খারাপ লাগে। ভাবি, একজন মানুষ কেন আরেকজনরে গায়ে হাত দিবো, গালাগালি করবো।” এক সময়ে নেশা করতেন শিরিনার (ছদ্মনাম) স্বামী। স্নাতকোত্তর করা শিরিনার স্বামী...
Developed by BDITHOST