স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রসবের পরই এক নারীর যমজ বাচ্চা চুরির অভিযোগ উঠেছে একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে, এই নারীর পেটে কোন বাচ্চাই ছিল না। যদিও পেটে বাচ্চা থাকার ব্যাপারে চিকিৎসা করিয়েছেন সৈয়দা তামান্না আখতার নামের এই নারী। সৈয়দা তামান্না আখতার রাজশাহী নগরীর তালাইমারী এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. পিয়াস। তিনি প্রবাসী। বৃহস্পতিবার প্রসব বেদনা উঠলে তাকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার বেসরকারি রয়্যাল হাসপাতালে আনা হয়। সেখানে বেলা ৩টার দিকে তাকে ওটিতে নেওয়া হয়। সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তামান্নার পেটে কোন বাচ্চা নেই। তখন বাচ্চা চুরির অভিযোগ তুলে হাসপাতালটিতে হট্টগোল শুরু করেন তামান্নার স্বজনেরা। তামান্না গর্ভধারণের পর থেকেই তিনি ডা. নিশাত আনাম বর্ণার কাছে চিকিৎসা নিতেন। চিকিৎসক তাকে জানিয়েছিলেন, তামান্নার পেটে আছে যমজ বাচ্চা। তামান্নার প্রসবের...
Developed by BDITHOST