স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শিশুদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার এবং এক্ষেত্রে পারিবারিক বন্ধনই সবচাইতে বড় ভূমিকা পালন করে। আজ শনিবার (১৩ জুন) সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত 'নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার' বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহীর ঐতিহ্য ও সামাজিক নিরাপত্তার কথা স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, এক সময় রাজশাহীর সামাজিক বন্ধন এতই অটুট ছিল যে এটি বিশ্বের অন্যতম সুখী শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি আক্ষেপ করে বলেন, গত ২০ বছরে মাদক ও কিছু অসাধু মানুষের কারণে সেই অবস্থার কিছুটা পরিবর্তন এসেছে। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং...
Developed by BDITHOST