অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেকোনো দিন অভিনয় ছেড়ে দিতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্যে চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। নিজের ব্যক্তিগত জীবন, পেশাজীবনের উত্থান-পতন, আর বর্তমান মানসিকতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি। ঋতাভরী জানান, জীবনে তিনি প্রায় সবকিছুই পেয়েছেন— যশ, খ্যাতি, অর্থ, বাড়ি, গাড়ি, এবং সফল অভিনয় জীবন। একজন কিশোরী বয়সে যখন তিনি অভিনয় শুরু করেন, তখন তার ধ্যানধারণা ছিল একেবারেই ভিন্ন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে তার কাছে তখন পেশা ছিল শুধু জীবিকা নির্বাহের উপায়। কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে এবং জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে তার মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। তিনি জানান, যখন তিনি কাজে আসেন তখন মানবিকতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু সময় যত...
Developed by BDITHOST