মোঃ আবুবকর সিদ্দীক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার পর অনুষ্ঠিত হলো প্রথম হজ। দায়িত্ব গ্রহণের পর হজ ব্যবস্থাপনা যে পর্যায়ে ছিলো সেখান থেকেই এটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে সরকার। মাত্র দুইমাসের মাথায় শুরু হবে হজ ফ্লাইট-এরূপ বাস্তবতায় হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করাকেই মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করে সরকার। হজযাত্রীদের সেবার মানদণ্ড নির্ধারণ করে দেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘হজযাত্রীদের এমনভাবে সেবা করতে হবে যেন তাদের কাছে দোয়া চাইতে না হয়, বরং তারা স্বপ্রণোদিত হয়ে দোয়া করেন’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনাই ছিলো এবছর হজযাত্রী সেবার মূলমন্ত্র। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার আলোকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে আল্লাহর মেহমানদের সর্বোত্তম সেবার ব্রত নিয়ে কাজ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ হজ অফিস, জেদ্দা ও সংশ্লিষ্ট...
Developed by BDITHOST