জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান এর বিরুদ্ধে নিয়মিত ও সময়মত অফিসে না আসা, স্টেশনে না থাকা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে পর পর তিন সপ্তাহ তার অফিসে নজর রাখা হয়। এতে দেখা যায় তিনি বেলা ১১ টার পুর্বে একদিনও অফিসে আসেন না। কখনো তার কক্ষ তালা বদ্ধ থাকে আবার কখনো তালা বদ্ধ না থাকলেও তিনি অফিসে থাকেন না। মাঝে মধ্যে তিনি ছুটি ছাড়াই অনুপস্থিত থাকেন। সর্বশেষ আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১.৩৫ এ অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করেননি। জানা গেছে, পিআইও সুলতানা জাহান এখানে বদলি হয়ে আসার পর থেকেই শুরু হয় তার স্বেচ্ছাচারিতা। তার বিরুদ্ধে নিয়মমত অফিসে না আসা, সিনিয়রদের নির্দেশনা...
Developed by BDITHOST