নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৯:৩৯। ১৯ মার্চ, ২০২৬।

নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী

মার্চ ১৭, ২০২৬ ৯:৩৪
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে একটি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। উপজেলার মাকলাহাট দাখিল মাদ্রাসায় মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে অফিস সহায়ক ও আয়া পদে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এলাকার মানুষের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর একটার দিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল হক মাদ্রাসায় উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম শুরু করতে গেলে স্হানীয় লোকজন এসে বাধা দেয়। তাদের দাবি নতুন করে কমিটি গঠন করে এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম পালিয়ে যান। পরে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

এলাকাবাসীর দাবি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও নতুন কমিটির সভাপতির যোগসাজশে পকেট কমিটি গঠন করেন তারা। কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়েই ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আজ সেই বিজ্ঞপ্তির নিয়োগ চলছিল যা বন্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অন্যায়ের সঙ্গে আপস নয়, পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে থাকবে: আইজিপি

মাদ্রাসা অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম বিভিন্ন নিয়োগ প্রার্থীর কাছ থেকে অনৈতিক লেনদেন করেছেন। আমি অভিভাবক সদস্য হিসেবে কমিটিতে রয়েছি তা আমাদের জানাতে দেরি করেছে। এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করে নিয়োগের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় প্রশাধনী সামগ্রী আটক

মাদ্রাসার সুপার নজরুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতার চাপে নিয়োগ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে নিয়োগ সম্পন্ন করা হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল হক বলেন, মাদ্রাসার অভ্যন্তরীন কারণে নিয়োগ বন্ধ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।