নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), তাঁদের ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায় নি। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন। পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার...
Developed by BDITHOST