নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাহাবুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গুরুতর আহত হয়েছে সাহাবুলের স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার সালামের দুটি ছাগল সাহাবুলের লাগানো গমের চারা নষ্ট করে ফেলে। সাহাবুল ছাগল দুটিকে খোঁয়াড়ে দিলে সালামসহ কয়েকজন সাহাবুলের বাড়িতে এসে হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে সাহাবুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গতকাল থানা থেকে তদন্তকারী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার এবং বিষয়টি থানায় বসে মীমাংসা...
Developed by BDITHOST