নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পূজা মন্দিরে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের আগে থেকেই রেষারেষি ছিল। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর বারোয়ারী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। আহতরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন সুপ্রজিৎ (২৮), স্বপন হালদার (৫৫), অর্জুন (৩৫), শয়ন ও অন্তরা। দারাজপুর বারোয়ারী দুর্গা মন্দিরের সভাপতি সনজিত কুমার জানান, গতকাল রাত ১১ টার দিকে গ্রামের দিজেনের ছেলে কনক ও তাঁর ভাইসহ কয়েকজন সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল। আমরা কমিটির লোকজন ও গ্রামবাসী তাদের এত রাতে গান বাজাতে নিষেধ করি। এতে করে তাঁদের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা হাতাহাতি...
Developed by BDITHOST