নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মারা যাওয়া ওই গৃহবধূর নাম শারমিন আক্তার (৩০)। স্বামীর নাম হাবিবুর রহমান। তিনি সাবেক সেনা সদস্য। শারমিন আক্তার হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ঝাঝিরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে হাবিবুর রহমান বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের মধ্যে শারমিন আক্তারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
Developed by BDITHOST