নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সজনী সরদার (১২)। বাবার নাম বিফল সরদার। তিনি পেশায় গাড়ি চালক। বাড়ি উপজেলার ছাতড়া গ্রামে। সজনী সরদার নিয়ামতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিফল সরদার পেশাগত কারণে সপরিবারে নিয়ামতপুরে সদরে বসবাস করেন। গতকাল সজনী তাঁর চাচাতো ভাইয়ের সঙ্গে ছাতড়া নিজ গ্রামে বেড়াতে যায়। আজ সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে সে আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক...
Developed by BDITHOST