নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপু উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক বাবুল আক্তারের বিরুদ্ধে জোরপূর্বক হাটের খাজনা আদায়ের অভিযোগে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষক নুরুল আমিন ও বাবুল আক্তার সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গুজিশহর বাজারে সংবাদ সম্মেলনে বাবুল আক্তার বলেন, গুজিশহর উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাট আহসান হাবীব নামের এক ব্যক্তি সরকারি নিয়ম অনুযায়ী এক বছরের জন্য ইজারা নেন। মাসব্যাপী গুজিশহর প্রেমগোসাই মেলা চলাকালীন হাটটি মেলা কমিটি নিয়ন্ত্রণ করে। কিন্তু শ্রীমন্তপুর ইউনিয়নের বৈরকুড়ি গ্রামের ওহির উদ্দিন নামের এক ব্যক্তি বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন। তারই সূত্র ধরে বেশ কিছু সংবাদ মাধ্যমে...
Developed by BDITHOST