সবুজ সরকার, নিয়ামতপুর : ‘ধান কাটা হয়ে গেছে...’ খেতের কাটা ধান উঠানে (খৈলান) নিয়ে যেতে কৃষক-শ্রমিকদের হাঁকডাকে মুখর সারা মাঠ। এরই মাঝে গোধূলি বেলায় রক্তিম আভা ছড়িয়ে সূর্য বিদায় নিয়েছে। ফিকে হয়ে এসেছে আলো। ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে’ প্রতিটি মাঠের বুকে। মানুষের মত পাখিরাও ফিরছে ঘরে। অন্যদিকে সন্ধ্যার আয়োজন শুরু হয়ে গেছে লোকালয়ে। বৈদ্যুতিক বাতি জ্বলে উঠেছে বাজারের দোকানে দোকানে। তারই একপাশে দাঁড়িয়ে পান মুখে পান গুঁজে দিলেন মো. ভগু(৬৩)। চোখে চোখ পড়তেই মুচকি হাসি দিয়ে বললেন, সাঁঝ বেলাতে একটা পান মুখে দিছি জি। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামে বোরো ধান কাটতে এসেছেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তাঁর মতো আরও শ্রমিক এসেছেন নিয়ামতপুর উপজেলায়। এলাকায় খোঁজ নিয়ে জানা গেল, প্রতিবছর আমন ও বোরো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের...
Developed by BDITHOST