নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের আপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিবাদদের বয়কটকরণ এবং গ্রাহকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার তিন মাথা মোড়ে ইসলামী ব্যাংকের সামনে সর্বস্তরের ভুক্তভোগী গ্রাহকবৃন্দের পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আমানতের প্রতিষ্ঠান। দেশের বহু মানুষ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে এখানে লেনদেন করেন। ব্যাংকটির কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাছাড়া ফ্যাসিবাদের দোসর এস আলম গ্রুপকে বয়কট করতে হবে। বক্তারা আরও বলেন, আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের ওপর দমনমূলক আচরণ করা হচ্ছে বলে তারা মনে করেন। ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় গৃহীত বিতর্কিত সিদ্ধান্ত...
Developed by BDITHOST