নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। তবে প্রেমিক বলছেন, ফেসবুকের ছবির সঙ্গে প্রেমিকার চেহারার কোনো মিল নেই। প্রেমিকার আগের বিয়ে ও তিনটি সন্তানের কথা গোপন করা হয়েছে। একাধিক পুরুষের সঙ্গেও সম্পর্ক রয়েছে প্রেমিকার। তাই বিয়ে করতে রাজি নন তিনি। প্রেমিকের (১৯) বাড়ি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের একটি গ্রামে। আর প্রেমিকার (৩০) বাড়ি মান্দা উপজেলার জোতবাজার এলাকায়। শনিবার প্রেমিকের বাড়িতে এসে ফিরে গেলেও রোববার আবার এসেছেন তিনি। অবস্থান নেওয়া ওই প্রেমিকা (৩০) জানান, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রীমন্তপুর এলকার এক ছেলের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় ছেলেটি ঢাকায় অবস্থান করছিলেন। পরে তিনি ঢাকায় গিয়ে ছেলেটির সঙ্গে প্রায় এক মাস বসবাস করেন। তবে তাঁর কাছে বিয়ের কোনো কাগজপত্র...
Developed by BDITHOST