নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলন “উলগুলানের” মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কর্মসূচির শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন। সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য এবং সঞ্চালনা করেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী...
Developed by BDITHOST