নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক গরু ব্যবসায়ী। আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বীরজোয়ান- খড়িকাডাঙ্গা আঞ্চলিক সড়কের বীরজোয়ান কাজীকুড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁড়ইল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৩৭)। বাবার নাম মৃত নজরুল ইসলাম। বাড়ি উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামে। । একই গ্রামের আহত ব্যক্তির নাম আলিম উদ্দিন। বাবার নাম মৃত আফসার উদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার উপজেলার চৌবাড়ীয়া হাট থেকে গরু কেনা-বেচা শেষে ভটভটিযোগে খড়িকাডাঙ্গা গ্রামে ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথিমধ্যে উপজেলার বীরজোয়ান এলাকার কাজীকুড়ি নামক স্থানে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে...
Developed by BDITHOST