নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ...
Developed by BDITHOST