নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সাবিলপুর নামক এলাকায় ভটভটি, ভ্যান ও চার্জার ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতনামা এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে পরে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। ঘটনাটি আজ (২৪ মার্চ) সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সাবিলপুর নামক স্থানে ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন পাঁড়ইল ইউনিয়নের গাংগোর এলাকার আব্বাসের ছেলে বাবু(৩২) ও তার স্ত্রী আরফাতুন(৩২), উমরইল এলাকার নুর আলমের স্ত্রী নুরেফা(৩২), তাঁর ৭ বছর এবং ৬ মাসের শিশু বাচ্চা ও অজ্ঞাতনামা আরেকজন। ঘটনার পর ভটভটির চালক পলাতক রয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ধানসুরার দিকে যাওয়া ভটভটি, দাশরাই থেকে আসা...
Developed by BDITHOST