নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:৪০। ১৩ মার্চ, ২০২৬।

নিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ

মার্চ ১২, ২০২৬ ২:৪৪
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি বরাদ্দের ১৬০ কেজি খেজুর বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার ৩৫টি হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা, বিভিন্ন মসজিদ এবং দুস্থ অসহায় ছিন্নমূল ব্যাক্তির মাঝে এই খেজুর বিতরণ করা হয়। সৌদি আরবের ‘ কিং সালমান হিউম্যানিট্যারিয়ান এইড আ্যান্ড রিলিফ সেন্টার’ হতে এই খেজুর বাংলাদেশে উপহার হিসেবে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের অনুকূলে নির্ধারিত পরিমাণ খেজুর পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়েছে যাতে এতিম ও দুস্থ শিক্ষার্থীরা ইফতারের সময় এই পুষ্টিকর ফল গ্রহণ করতে পারে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মুর্শিদা খাতুন বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও ধর্মপ্রাণ মানুষের জন্য যে উপহার পাঠানো হয়েছে তা অত্যন্ত স্বচ্ছতার সাথে বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নগরীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।