নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।গ্রেপ্তার করা হয়েছে ২ মাদক কারবারিকে। রোববার (৭ জুন) দিবাগত রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামের মোঃ এজামুলের ছেলে মো. হামেদুল (৩৫) ও একই গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে মো. রশিদ (৪০)। সোমবার (৮জুন) দুপুরের দিকে নিয়ামতপুর থানা চত্বরে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত শনিবার উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। চুরির সন্দেহে মো. হামেদুল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে মাদক ব্যবসার জড়িত হওয়ার কথা...
Developed by BDITHOST