নির্বাচন কি শুধুই ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া? মোটেই নয়। নির্বাচন একটি জাতির রাজনৈতিক চরিত্র, মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চার প্রতিচ্ছবি। নির্বাচনের ভাষা, আচরণ ও পরিবেশের মধ্য দিয়েই প্রতিফলিত হয় একটি সমাজ কতটা শালীন, দায়িত্বশীল ও নিয়মতান্ত্রিক। সেই বাস্তবতা থেকেই নির্বাচনি প্রচার-প্রচারণায় এসেছে নতুন রূপ, নতুন মাধ্যম। পোস্টারহীন নির্বাচন সেই বার্তাই দিচ্ছে। এটি কেবল একটি বিধিনিষেধ নয়; বরং আধুনিক রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়ে যাওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টার ব্যবহার নিষিদ্ধ-সহ বিভিন্ন নতুন বিধিনিষেধ যুক্ত করে নির্বাচন কমিশন আচরণ বিধিমালা প্রণয়ন করেছে। এই বিধিমালার নাম দেওয়া হয়েছে—‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’, যা গত ১০ নভেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এরপর নির্বাচন কমিশন গত ১০ ডিসেম্বর বিধিমালার কয়েকটি বিধি সংশোধন করে। সংশোধিত এই বিধিমালায় ৩১টি...
Developed by BDITHOST