স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ ঘিরে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় প্রশাসন। আজ (১১ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সার্বিক প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, এবারের ভোট হবে অত্যন্ত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ। ভোটগ্রহণ কাজে সম্পৃক্ত সদস্যরা অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করবেন। আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কারো প্রতি অনুরাগ বা বিরাগ নাই। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশনার বলেন, প্রার্থী বা কর্মী যেই হোক,...
Developed by BDITHOST