স্টাফ রিপোর্টার : নির্যাতন প্রতিরোধ শুধু আইন প্রণয়নের বিষয় নয়, বরং রাষ্ট্রীয় ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার মৌলিক ভিত্তি। ভুক্তভোগীদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশন ও এর অপশনাল প্রোটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। শুক্রবার (২৬ জুন) সকালে রাজশাহী নগরীর অলকার মোড়ে চেম্বার ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ২৬ জুন নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর অলকার মোড়ে চেম্বার ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহীর শতাধিক সাংবাদিক, সামাজিক ও মানবাধিকারকর্মী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং অধিকার-এর জেলা ও মহানগর শাখার কর্মীরা অংশ নেন। এছাড়া বিগত ফ্যাসিবাদী শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার ব্যক্তিরাও মানববন্ধনে...
Developed by BDITHOST