স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশু নন্দিনীর হত্যাকাণ্ড নিষ্ঠুর, নির্মম ও নৃশংস এক ঘটনা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন বর্বরোচিত কাণ্ড ঘটাতে পারে না। তিনি জানান, প্রশাসন ইতোমধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে। এবং জানা গেছে, আসামি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছেন। তিনি এ জঘন্যতম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে সকল পদক্ষেপ নেওয়া হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংসদ চলমান থাকা সত্বেও প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিজের তাগিদ থেকে তিনি এবং সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও রোকন উদ্দিন বাবুল এখানে এসেছেন বলে মন্ত্রী জানান। আসাদুল হাবিব বলেন, যারা মব সৃষ্টি করে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত...
Developed by BDITHOST