মুক্তার হোসেন, গোদাগাড়ী : উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী শীর্ষ সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এই চিঠিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বর্তমান চেয়ারম্যান ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে দায়িত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই চিঠি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সন্তান। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর বড় ভাই প্রয়াত...
Developed by BDITHOST