মুহা: আব্দুল আউয়াল : বর্তমানে বাংলাদেশে নৈতিক অবক্ষয় ও ধর্মীয় মূল্যবোধের সংকট এখন কেবল সামাজিক আলোচনার বিষয় নয়, এটি জাতীয় উদ্বেগে পরিণত হয়েছে। প্রযুক্তির অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন ও নগরায়ণের পাশাপাশি সমাজে বেড়েছে ভোগবাদ, স্বার্থপরতা, অসহিষ্ণুতা, দুর্নীতি, প্রতারণা ও পারিবারিক বন্ধনের দুর্বলতা। ধর্মীয় মূল্যবোধের চর্চা বাহ্যিকভাবে বাড়লেও বাস্তব জীবনে তার প্রতিফলন অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। ফলে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র—সবক্ষেত্রেই এক ধরনের নৈতিক সংকট স্পষ্ট হয়ে উঠছে। একসময় বাংলাদেশের সমাজ পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে ছিল। বড়দের সম্মান, ছোটদের স্নেহ, প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ, সততা, মানবিকতা ও ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা ছিল মানুষের জীবনের অংশ। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই মূল্যবোধে ধীরে ধীরে ভাটা পড়েছে। এখন অর্থ ও ক্ষমতার প্রতিযোগিতায় মানুষ অনেক সময় নৈতিকতা ও বিবেককে উপেক্ষা করছে। সমাজে দুর্নীতি, ঘুষ,...
Developed by BDITHOST