স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে এনে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালুর কাজের অগ্রগতি হয়েছে। প্রথম পর্যায়ে ধূলিয়ান হতে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এটি চালু পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। এরমধ্যে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। সোমবার দুপুরে রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাসিক মেয়র। মতবিনিময় সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে এখনো কিছু কাজ বাকি আছে। সেগুলো বাস্তবায়ন করতে চাই। এবার আমার নির্বাচনী স্লোগান হচ্ছে, উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। রাজশাহীর শাহ...
Developed by BDITHOST