স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদীতে ঘাসবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। বাকিদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। সাঁতার কেটে তীরে উঠে আসেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার পদ্মায় এই ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও ছেলেকে উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন- পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এই ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে যান। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুঞ্জিল হক জানান, পদ্মা নদীতে জেগে উঠা চরে ঘাস কাটতে গিয়েছিলেন তারা। সেখানে কাজ শেষে একটি নৌকায় তারা ফিরছিলেন। সেই নৌকায় একজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। পথে নৌকাটি মাঝ নদীতে এসে হঠাৎ...
Developed by BDITHOST