অনলাইন ডেস্ক : পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৯টি যানবাহন নিয়ে নোঙর করা রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত (বেলা দুইটা) একজনের নিখোঁজের খবর পাওয়া গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে পদ্মায় ফেরিটি ডুবে যায়। তবে উদ্ধার হওয়া মানুষদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। এখনও খবর পেয়ে ঘটনাস্থলে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, ফেরিতে ৯টি যানবাহন ও একাধিক যাত্রী ছিল। ফেরিতে থাকা মানুষের চিৎকার শুনে মাছ ধরা ট্রলারে স্থানীয়রা এসে ২০ জনকে জীবিত উদ্ধার করে। খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় একজন নিখোঁজের খবর পাওয়া গেছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা...
Developed by BDITHOST