নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে গুলিবিদ্ধ অবস্থায় মো. আজিজুল হক ঝড়ু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী চরাঞ্চলে বালুমহলের আধিপত্য ঘিরে দুপক্ষের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে রাজশাহীর বাঘা থানার হবির চর এলাকায় বেলাল ও কাকন গ্রুপের মধ্যে বালুমহলের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি হয়। নিহত আজিজুল হক ঝড়ু বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখ ও হাসিনা বেগমের ছেলে। তিনি কাকন বাহিনীর বালু মহালে কাজ করতেন বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হবির চর থেকে শুরু করে লালপুর থানা এলাকার পদ্মা নদীর বিভিন্ন চরাঞ্চলে দিনভর অনুসন্ধান চালান। একপর্যায়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চরজাজিরা এলাকায় পদ্মা নদীর...
Developed by BDITHOST