স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত হয়েছেন। এঘটনায় একজন নিখোঁজ আছেন। সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালিতে ঘটেছে। আহতরা হলেন, স্বপন ব্যাপারী (৪০) এবং জিয়াউল হক (৩৫)। তবে ঘটনাস্থালো আশেপাশে রক্তপাতের আলামত থাকলেও গুলিবিদ্ধ স্বপন ব্যাপারী নিখোঁজ আছেন। জিয়াউলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, কালিদাসখালি চরে সশস্ত্র একদল ডাকাত নৌকা বা ট্রলার নিয়ে এসেছিল। এই সময় স্বপন ডাকাতদের দেখার জন্য টর্চলাইট জ্বালিয়েছিল। এতে তারা ক্ষিপ্ত হয়ে স্বপনকে গুলি ছোড়ে। গুলিতে স্বপন ও জিয়াউল আহত হন। রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিছু জায়গায় রক্তের দেখাও মিলেছে। স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, রাত বারোটার দিকে দুইটা ট্রলারে ১৫ থেকে ১৬ জন আসেন। এসময়...
Developed by BDITHOST