স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন,“শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি। ব্র্যাকের ‘শিখা’ প্রকল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে।” আয়োজকেরা জানান, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মূল লক্ষ্য জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও কমিউনিটি গড়ে তোলা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি...
Developed by BDITHOST