স্টাফ রিপোর্টার : পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানিয়েছেন, জনগণের সকল সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের কর্মসূচি এবং ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার আলোকেই দেশ ও নিজ নির্বাচনী এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে। রবিবার দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ পুরাতন হলরুম চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নের নিমিত্তে অটো রিক্সা, ট্রাই সাইকেল এবং মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি। এমপি তার নির্বাচনী এলাকার জনগণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বীকার করেন যে বহু মানুষের নানা ধরনের সমস্যা রয়েছে এবং রাতারাতি সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়। তবে তিনি প্রতিশ্রুতি দেন যে, সবার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বর্তমান সরকারের কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে একেকজনকে একেকভাবে...
Developed by BDITHOST