সংবাদ বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বাণীতে রাসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি রাজশাহী মহানগরবাসীসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ:) ও হযরত ইসমাইল (আ:) এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক, এই প্রত্যাশা করি। অহংকার স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পারিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ। বাণীতে তিনি আরো উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে নির্দেশনা দিয়েছেন। আমরা ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি...
Developed by BDITHOST