অনলাইন ডেস্ক : দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এতে করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে। আর শুক্রবার প্রথম রোজা রাখছেন মুসলমানরা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে গত বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় এবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হলো। আজ রাতে প্রথম তারাবি ও সেহরি খাবেন দেশের মুসলমানরা। আজ শুক্রবার থেকে প্রথম রোজা শুরু হলো। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর...
Developed by BDITHOST