অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই আজ সোমবার ২৫ মে, (৮ জিলহজ) থেকে সৌদি আরবে শুরু হয়েছে হজের আচার-আনুষ্ঠানিকতা। গতকাল রোববার রাত থেকে হজযাত্রীরা মক্কা থেকে মিনায় যেতে শুরু করেছেন বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। মক্কা থেকে বাসে চেপে বা পায়ে হেঁটে মিনার উদ্দেশে রওনা হওয়ার আগে পবিত্র কাবা ৭ বার তাওয়াফ বা প্রদক্ষিণ করেছেন হজযাত্রীরা। হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ মানুষ সৌদিতে এসে জড়ো হয়েছেন। এছাড়া সৌদির কয়েক লাখ হজযাত্রীও যোগ হয়েছেন তাদের সঙ্গে। ইসলাম ধর্মের প্রধান ৫টি ভিত্তির মধ্যে হজ অন্যমত। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক। হজের আচার-আনুষ্ঠানিকতা চলে ৬ দিন। ঈদুল আজহার...
Developed by BDITHOST