রেজাউল করিম সিদ্দিকী : দৈনন্দিন জীবনে আমরা যেসব জিনিসপত্র ব্যবহার করি তার অরিজিন কোথায়? সবচেয়ে বেশি ব্যবহৃত বস্তু হাতের স্মার্টফোন বিদেশে তৈরি। বাসার ড্রয়িং রুমে বসে যে টেলিভিশন দেখি তার উৎপাদনও এদেশে হয়নি। মোবাইল ফোনের যে নেটওয়ার্ক ব্যবহার করে নেট ব্রাউজিং করছি বা কথা বলছি তার সাপোর্টও কিন্তু অন্য কোনো দেশ দিচ্ছে। অফিসে বা বাসায় বসে কম্পিউটার ব্যবহার করে কোনো কাজ করছি? এর সবই বিদেশি প্রযুক্তি এবং বিদেশে তৈরি। হাতের কলম, কাগজ, চোখের চশমা, পরনের কাপড়, হাতঘড়ি সবই বাইরের কোনো দেশে তৈরি অথবা বিদেশি কোনো প্রযুক্তিতে এদেশে তৈরি। প্রতিদিন ব্যবহৃত সকল প্রসাধনী বিদেশ থেকে আমদানি করা অথবা বিদেশি প্রযুক্তিতে এদেশে তৈরি। এর মধ্যে কতিপয় সামগ্রী আবার বহুজাতিক কোম্পানি তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে, কাচামাল আমদানি করে দেশের মাটিতেই প্রস্তুত করছে। খাবার...
Developed by BDITHOST