স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে পরিবার থেকেই। শিশুদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার একসঙ্গে কাজ করলে দুর্নীতিমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ রোববার (২ আগস্ট) বেলা ১১টায় নগরীর নানকিং দরবার হলে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মহানগরীর মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট ১৭ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া...
Developed by BDITHOST