অনলাইন ডেস্ক : দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দিনভর রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন এইচএসসি পরীক্ষার্থীরা। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। দিনভর আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী রাত পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি। ফলে পরীক্ষার আগের গুরুত্বপূর্ণ সময়ে চূড়ান্ত প্রস্তুতির সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন তারা। অথচ বুধবার (১৫ জুলাই) সকালেই পদার্থবিজ্ঞানসহ পাঁচটি বিষয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বুধবার পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এদিকে...
Developed by BDITHOST