অনলাইন ডেস্ক : পাকিস্তানের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মর্মান্তিক মৃত্যু হয়েছে জার্মানির দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ান অ্যাথলেট লরা ডালমিয়েরের। মাথায় পাথরের আঘাত লাগার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গত সোমবার তার মৃত্যু হলেও বিরূপ আবহাওয়ার কারণে লরার মৃতদেহ উদ্ধার করা যায়নি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি বলছে, অলিম্পিকে দুইবারের বায়াথলন (স্কিইং ও রাইফেল শ্যুটিংয়ের মিশ্র ইভেন্ট) চ্যাম্পিয়ন লরা ডালমিয়ের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মাথায় পাথরের আঘাতে মারা গেছেন। যেখানে ৩১ বছর বয়সী এই জার্মান পর্বতারোহীর সঙ্গী ছিলেন মারিনা ইভা। প্রায় ৫৭০০ মিটার উচ্চতায় ঘটা দুর্ঘটনার পর তাকে উদ্ধারের জন্য ইভা ইমার্জেন্সি সার্ভিসে যোগাযোগ করেছিলেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল দ্রুতই উদ্ধার কাজ শুরু করলেও, বিরূপ আবহাওয়ায় তাতে বিঘ্ন ঘটে। ডালমিয়েরের ব্যবস্থাপনা কোম্পানি বুধবার জানিয়েছে, সম্ভবত ২৮...
Developed by BDITHOST