স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে নির্ধারিত টোল (হাসিল) আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম-এর নির্দেশনায় নগরীর সিটি হাট, পবা উপজেলার নওহাটা হাট, পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাট, তানোর উপজেলার মুন্ডুমালা হাট, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হাট, চারঘাট উপজেলার নন্দনগাছি হাটসহ জেলার বিভিন্ন উপজেলার পশুর হাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে হাসিল আদায়ের রশিদবই যাচাই করা হয় এবং হাটে আসা পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে অভিযোগ অনুসন্ধান করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় হাট ইজারাদারদের অতিরিক্ত হাসিল আদায়...
Developed by BDITHOST