অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে থাকায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এখন পর্যন্ত বিজেপি তিনটি, তৃণমূল কংগ্রেস একটি এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) একটি আসনে এগিয়ে রয়েছে। যদিও এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রাথমিক প্রবণতায় অধিকাংশ আসনে বিজেপির শক্ত অবস্থানের ইঙ্গিত মিলছে। আনন্দবাজারের তথ্যমতে, গণনা হওয়া ভোটের প্রবণতায় বিজেপি ১০৫ আসনে এবং তৃণমূল ১০৩ আসনে এগিয়ে। হিন্দুস্থান টাইমসের হিসাবে বিজেপি ৪৬ আসনে, বিপরীতে তৃণমূল ২৪ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এনডিটিভির প্রকাশিত তথ্যে বিজেপি ১৫৪ আসনে এবং তৃণমূল ১২১ আসনে লিড ধরে রেখেছে। মোট ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের...
Developed by BDITHOST