অনলাইন ডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। পরের ম্যাচেই অবশ্য সমতা ফিরিয়েছিল টাইগ্রেসরা। এবার তৃতীয় ম্যাচে এসেও জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের এদিন ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ২৪ রানে ৩ উইকেট এবং ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে হাবিবা ও অতশী ২টি করে উইকেট শিকার করেন। ৮৭ রানের...
Developed by BDITHOST