অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে উঁচু ভবনকে আলোকিত হতে দেখা সবসময়ই দারুণ এক অভিজ্ঞতা। আর যদি সেটি হয় বিশেষ কোনও উপলক্ষ্যে, তবে তা আরও বিশেষ কিছু হয়ে ওঠে। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বুর্জ খলিফা সবুজ ও সাদা রঙে আলোকিত হয়ে পাকিস্তানের পতাকা প্রদর্শন করেছে। এটিকে দক্ষিণ এশীয় এই দেশের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। মূলত ১৪ আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। আর এই দিবস উপলক্ষ্যেই বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শিত সবুজ ও সাদা রঙের পাকিস্তানের পতাকা। এটি অবশ্য প্রথমবার নয়। প্রতি বছর ১৪ আগস্ট দুবাইয়ে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী পাকিস্তানিকে শুভেচ্ছা জানাতে এই ঐতিহাসিক স্থাপনাটি একইভাবে আলোকিত হয়। এ বছরের আলোকসজ্জার ভিডিও দুবাইয়ে...
Developed by BDITHOST