অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ-এন সভাপতি নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সাথে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সকালে পাকিস্তানের লাহোরে নওয়াজ শরীফের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁরা দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন। ঢাকায় ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ পাকিস্তানের সাথে সকল ধরনের সম্পর্ক উন্নত করতে চায়। তিনি পাঞ্জাবের পক্ষ হতে বাংলাদেশকে কৃষি ও প্রযুক্তিতে সহয়তার জন্য অনুরোধ জানান। এছাড়া, শিক্ষাক্ষেত্রে বৃত্তি প্রদানের জন্যও তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানি জনগণের হৃদয়ে এখনও বাংলাদেশি ভাইদের প্রতি ভালোবাসা রয়েছে। দুটি দেশের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ানোর এখনই উপযুক্ত...
Developed by BDITHOST