অনলাইন ডেস্ক : পাকিস্তানের সবচেয়ে জনবহুল রাজ্য পাঞ্জাবের রাজধানী লাহোরের পুলিশ স্টেশনে এক নারীকে ধর্ষণের ঘটনায় ওই স্টেশনের ৭৮ জন সদস্য-কর্মকর্তার সবাইকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। সেই সঙ্গে ধর্ষণের মূল অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে। গত কাল বুধবার লাহোর পুলিশের উপ-মহাপরিদর্শক (অপারেশন্স) ফয়সাল কামরান ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। লাহোরের গাজিয়াবাদ পুলিশ স্টেশনে ঘটেছে এ ঘটনা। পুলিশ এবং পাকিস্তানি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, কয়েক দিন আগে ২০ বছর বয়সী এক তরুণীকে থানায় নিয়ে এসেছিলেন অভিযুক্ত ওই এএসআই। বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছিলেন। বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে পুলিশ স্টেশনে আনার পর থানা হাজতে...
Developed by BDITHOST