অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেলুচিস্তানের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার সন্দেহে বিস্ফোরণে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) এক সরকারি কর্মকর্তা হামজা শফাৎ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, 'সমাবেশ শেষ হওয়ার পর মানুষ যখন বের হচ্ছিল, তখন পার্কিং এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে।' এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদিকে বেলুচিস্তান প্রদেশেই জঙ্গিদের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন বলে এএফপি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করে এবং চার দিনের অভিযানে প্রায় ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। ওয়াশুক জেলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডজনখানেক জঙ্গি...
Developed by BDITHOST