অনলাইন ডেস্ক : টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর চেষ্টাও করছে। তবে উত্তেজনা কমেও যেন কমছে না। ভারতের দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। দুই বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে একথা জানিয়েছে। মঙ্গলবার (১৩ মে) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি। এয়ার ইন্ডিয়া বলেছে, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মঙ্গলবার তারা জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করছে। পাশাপাশি ইন্ডিগোও জানিয়েছে, জম্মু, অমৃতসর, চন্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট তারা বাতিল করছে। গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে...
Developed by BDITHOST